WB Assembly Election 2026: ভোট গণনার আগে টানটান উত্তেজনা, ২৯৩ কেন্দ্রে নিরাপত্তা জোরদার।
বিধানসভা নির্বাচন ২০২6: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২6-এর ভোট গণনা ঘিরে রাজ্যজুড়ে চরম উত্তেজনা। আগামীকাল রাজ্যের ২৯৩টি কেন্দ্রের ভোট গণনা একসঙ্গে শুরু হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মোট ৫৩৩ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৯৩ জন মূল কাউন্টিং অবজার্ভার, ১৬৩ জন অ্যাডিশনাল কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার দায়িত্বে থাকবেন। প্রতি হলে একজন করে কাউন্টিং অবজার্ভার উপস্থিত থাকবেন।
এছাড়া ২৯৩টি কেন্দ্রের জন্য অতিরিক্ত ৪৩২ জন কাউন্টিং অবজার্ভারও নিয়োগ করা হয়েছে যাতে গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
জেলায় জেলায় অবজার্ভার বণ্টন
- আলিপুরদুয়ার: ৫ কেন্দ্রের জন্য ৬ জন অবজার্ভার
- বাঁকুড়া: ১২ কেন্দ্রের জন্য ১৫ জন অবজার্ভার
- বীরভূম: ১১ কেন্দ্রের জন্য ১২ জন অবজার্ভার
- কোচবিহার: ৯ কেন্দ্রের জন্য ১১ জন অবজার্ভার
- দক্ষিণ দিনাজপুর: ৬ কেন্দ্রের জন্য ৭ জন অবজার্ভার
- হুগলি: ১৮ কেন্দ্রের জন্য ২৪ জন অবজার্ভার (একাধিক কেন্দ্রের জন্য অতিরিক্ত নিয়োগ)
- হাওড়া: ১৬ কেন্দ্রের জন্য ২৫ জন অবজার্ভার
- কলকাতা উত্তর: ৭ কেন্দ্রের জন্য ৭ জন অবজার্ভার
- কলকাতা দক্ষিণ: ৪ কেন্দ্রের জন্য ৫ জন অবজার্ভার
- দক্ষিণ ২৪ পরগনা: ৩০ কেন্দ্রের জন্য ৪৫ জন অবজার্ভার (একাধিক কেন্দ্রে অতিরিক্ত নিয়োগ)
শেষ মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা
ভোট গণনার আগে রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিভিন্ন দল নিজেদের জয়ের দাবি নিয়ে আত্মবিশ্বাসী।
তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকেন্দ্রে যেন কোনোভাবেই ১০ সেকেন্ডও লোডশেডিং না হয়, সেদিকে কড়া নজর রাখা হবে। তাদের দাবি, অল্প সময়ের বিদ্যুৎ বিভ্রাটেও ফলাফল প্রভাবিত হতে পারে।
অন্যদিকে বিরোধী শিবির কটাক্ষ করে বলেছে, মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের দিকেই নজর দিতে হবে। রাজনৈতিক তরজায় ভোট গণনার আগের রাত আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
শেষ মুহূর্তের উত্তেজনা
দীর্ঘ দেড় মাসের নির্বাচনী লড়াইয়ের পর এখন নজর একটাই—গণদেবতার রায় কী হয়। পরিবর্তন নাকি পুনরায় প্রত্যাবর্তন, তার উত্তর মিলবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই।
