ফ্রিজ ছাড়াই অনেক দিন টাটকা রাখুন টমেটো, জেনে নিন দারুণ টিপস।

 গরম পড়তেই বাজারে টমেটোর দাম যেন আগুন! তার উপর আমরা একটু অসাবধান হলেই দু’-তিন দিনের মধ্যেই টমেটো নরম হয়ে পচতে শুরু করে। বিশেষ করে এই ভ্যাপসা গরমে ফ্রিজের বাইরে রাখলে একদিনের মধ্যেই অনেক সময় টমেটো পিলপিলে ও নরম হয়ে যায়। আবার অনেক সব সময় ফ্রিজেও জায়গা থাকে না। তাই অনেকেই চিন্তায় পড়ে যান— কীভাবে টমেটো বেশি দিন টাটকা রাখা যায়?

A basket full of fresh ripe red tomatoes placed on a rustic wooden table with green leaves around it.

তা ছাড়া আপনার কাছে খুব কঠিন কিছু মনে হবে না বলে আশা করছি । বাড়ির কয়েকটি সহজ দেশি টোটকা মেনে চললেই টমেটো অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখা সম্ভব।

টমেটো কেনার সময়ই সতর্ক থাকুন

 বাজার করার সময় আমাদের একটি বিষয় খেয়াল রাখা বেশি জরুরি। খুব বেশি পাকা বা নরম টমেটো কিনবেন না। চেষ্টা করুন একটু শক্ত ও টাটকা লালচে টমেটো বেছে নিতে। কারণ বেশি নরম টমেটো খুব দ্রুত নষ্ট হয়ে যায়।

আর একটি  বিষয় হলো— বাড়িতে এনে সঙ্গে সঙ্গে টমেটো ধোবেন না। অনেকেই এই ভুলটা করেন। ব্যবহারের আগে ধুলেই ভালো। কারণ টমেটোর গায়ে জল থাকলে দ্রুত পচন ধরতে পারে।

যেভাবে  টমেটো টাটকা রাখবেন

টমেটো রাখার পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ঝুড়ি বা প্লাস্টিকের পাত্রে সব টমেটো একসঙ্গে ফেলে রাখেন। এতে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে।

আমাদের খেয়াল রাখতে হবে, টমেটোর বোঁটার দিকটি নিচের দিকে করে রাখতে হবে। কারণ ওই অংশ দিয়েই বাতাস ঢুকে পচন শুরু হয়। উল্টে রাখলে ভেতরের আর্দ্রতা ঠিক থাকে এবং টমেটো দীর্ঘ সময় টাটকা থাকে।

 ঠান্ডা জায়গায় রাখুন

সরাসরি রোদের আলো পড়ে এমন জায়গায় টমেটো রাখা একদম ঠিক নয়। এতে খুব দ্রুত নরম হয়ে যায়। রান্নাঘরের ঠান্ডা ও অন্ধকার কোণ, আলমারির নিচের অংশ বা বাতাস চলাচল করে এমন জায়গা টমেটো রাখার জন্য ভালো।

খবরের কাগজের টোটকা

এটি খুব পুরনো কিন্তু দারুণ কার্যকর একটি উপায়। প্রতিটি টমেটো আলাদা করে খবরের কাগজে মুড়ে রাখুন। এতে অতিরিক্ত আর্দ্রতা কাগজ শুষে নেয় এবং টমেটো অনেক দিন ভালো থাকে।

তবে সব টমেটো একসঙ্গে গাদা করে রাখবেন না। একটু ফাঁক রেখে রাখলে আরও ভালো ফল পাবেন।

খড় বা শুকনো ঘাসকে কাজে লাগান

গ্রামের বাড়িতে আজও অনেকেই খড় বিছিয়ে তার ওপর টমেটো সংরক্ষণ করেন। এই পদ্ধতিতে বাইরের অতিরিক্ত গরম সরাসরি টমেটোর গায়ে লাগে না। ফলে টমেটো তুলনামূলক বেশি দিন টাটকা থাকে।

টেপ ব্যবহার করেও বাড়ান  টমেটোর আয়ু

শুনতে একটু অবাক লাগলেও এই টোটকাটি বেশ কার্যকর। টমেটোর বোঁটার মুখটি ছোট্ট সেলোটেপ দিয়ে আটকে দিলে বাইরে থেকে বাতাস সহজে ঢুকতে পারে না। এতে টমেটো দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়।

মাত্র এক মিনিটের এই ছোট্ট কৌশল আপনার বাজারের টমেটোকে অনেক দিন পর্যন্ত টাটকা রাখতে সাহায্য করতে পারে। ফলে আমাদের অর্থ অপচয়ের হাত থেকে বাঁচতে পারব। এই টিপস গুলি কেমন লাগল অবশ্য কমেন্ট করে জানাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×
↑