আগামীকাল প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট? কীভাবে দেখবেন রেজাল্ট ও ডাউনলোড করবেন মার্কশিট?

West Bengal Madhyamik Result 2026: অবশেষে অপেক্ষার অবসান। আগামী শুক্রবার, ৮ মে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফল। কয়েক লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের চোখ এখন ফল প্রকাশের দিকেই। সকাল থেকেই স্বাভাবিকভাবেই থাকবে উত্তেজনা, উদ্বেগ আর আনন্দের মিশেল।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

আগামীকাল প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট?

 অনলাইনে কীভাবে মোবাইল বা কম্পিউটার থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এজন্য প্রয়োজন হবে অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর এবং জন্মতারিখ।

রেজাল্ট দেখার সরকারি ওয়েবসাইট:

  • WBBSE Official Website
  • WBBS Education Results Portal

সকাল ১০টা ১৫ মিনিটের পর ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে ফলাফল।

কোন মোবাইল অ্যাপে রেজাল্ট দেখা যাবে?

যাঁরা মোবাইলে রেজাল্ট দেখতে চান, তাঁরা আগে থেকেই কয়েকটি অ্যাপ ইনস্টল করে রাখতে পারেন। সার্ভার ব্যস্ত থাকলে এই অ্যাপগুলো বেশ কাজে আসে।

অ্যাপগুলির মধ্যে রয়েছে:

  • iResults
  • Madhyamik Results
  • Edutips App

ডিজি লকারে কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন?

বর্তমানে ডিজিটাল মার্কশিটও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীরা চাইলে ডিজি লকার থেকে নিজেদের মার্কশিট ডাউনলোড করতে পারবেন।

ধাপে ধাপে পদ্ধতি:

  • DigiLocker Website⁠-এ যান অথবা অ্যাপ ডাউনলোড করুন।
  • মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে লগ ইন করুন।
  • ‘Education and Learning’ বিভাগে যান।
  • সার্চ বক্সে “West Bengal Board of Secondary Education” লিখুন।
  • ‘Class X Marksheet’ অপশন নির্বাচন করুন।
  • রোল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিন। 
  • সাবমিট করলেই মার্কশিট ডাউনলোড করা যাবে। 

স্কুল থেকে কবে পাওয়া যাবে অরিজিনাল মার্কশিট?

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ৮ মে সকাল সাড়ে ১০টা থেকে স্কুলের প্রধান শিক্ষক বা অনুমোদিত প্রতিনিধিরা নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

তারপর স্কুলের মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সেই নথি।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

ফল দেখার আগে নিজের অ্যাডমিট কার্ড হাতের কাছে রাখুন। ওয়েবসাইটে চাপ বেশি থাকলে ধৈর্য ধরুন এবং প্রয়োজনে মোবাইল অ্যাপ ব্যবহার করুন। স্কুল থেকে মার্কশিট পাওয়ার পর নিজের নাম, রোল নম্বর, জন্মতারিখ ও অন্যান্য তথ্য ঠিক আছে কি না অবশ্যই মিলিয়ে নেবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×