iQOO Z11 5G ভারতে আসতে পারে শীঘ্রই, 9020mAh ব্যাটারি ফোনে কী কী থাকছে?

স্মার্টফোন বাজারে এল নতুন মোবাইল iQOO। গত মার্চ মাসে চীনে লঞ্চ হওয়া iQOO Z11 এবার গ্লোবাল মার্কেটেও পা রাখল। সংস্থাটি মালয়েশিয়ায় এই ফোনটি লঞ্চ করেছে এবং সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিশাল 9020mAh ব্যাটারি। বর্তমানে বাজারে এত বড় ব্যাটারির স্মার্টফোন খুবই কম দেখা যায়। তবে গ্লোবাল ভার্সনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। চীনা মডেলের তুলনায় প্রসেসর, ডিসপ্লে রিফ্রেশ রেট এবং সেলফি ক্যামেরায় কিছু পরিবর্তন করেছে। জানা যাচ্ছে, ভবিষ্যতে এই ফোনটি ভারতের বাজারেও লঞ্চ হতে পারে।

iQOO Z11 5G ভারতে আসতে পারে শীঘ্রই, 9020mAh ব্যাটারি ফোনে কী কী থাকছে?

প্রসেসরে বড় পরিবর্তন

মালয়েশিয়ায় লঞ্চ হওয়া iQOO Z11 5G ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর। এই চিপসেট 4nm প্রসেসে তৈরি এবং 2.7GHz ক্লক স্পিডে কাজ করে। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হওয়া Infinix Note 60 Pro এবং vivo T5 Pro ফোনেও একই প্রসেসর দেখা গেছে।

অন্যদিকে চীনা ভার্সনে MediaTek Dimensity 8500 প্রসেসর ব্যবহার করা হয়েছিল, যা 3.4GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করতে পারে। ফলে পারফরম্যান্সের দিক থেকে চীনা মডেল কিছুটা বেশি শক্তিশালী হবে বলেই আশা করছি।

9020mAh ব্যাটারি, সঙ্গে 90W ফাস্ট চার্জিং

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে এর বিশাল ব্যাটারি। iQOO Z11 5G ফোনে রয়েছে 9,020mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানির দাবি, ফোনটির ব্যাটারি ৫ বছর পর্যন্ত ভালো ভাবে চলবে।

চার্জিংয়ের জন্য এতে রয়েছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ফোনটি রিভার্স চার্জিং ফিচারও সাপোর্ট করে, ফলে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ করতে পারবেন।

144Hz AMOLED ডিসপ্লে

iQOO Z11 5G ফোনে রয়েছে 6.83 ইঞ্চির বড় 1.5K AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে এবং এতে পাবেন—

  • 144Hz রিফ্রেশ রেট
  • 2160Hz PWM ডিমিং
  • 2000nits পিক ব্রাইটনেস
  • 449PPI পিক্সেল ডেনসিটি

তবে উল্লেখযোগ্য বিষয় হল, চীনা ভার্সনে 165Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল। নিরাপত্তার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে।

50MP ক্যামেরা সহ ডুয়েল রিয়ার সেটআপ

ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে আছে—

  • 50MP প্রাইমারি ক্যামেরা
  • 2MP বোকে লেন্স
  • LED Flash

সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। মজার বিষয় হল, চীনা মডেলে মাত্র 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল।

মিলিটারি গ্রেড বিল্ড ও IP69 রেটিং

ফোনটিতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ শক্তপোক্ত বডি দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP68 + IP69 রেটিং।

আর ও পড়ুন 👉 নতুন Tensor G6 চিপ, Pixel Glow LED ও বড় আপগ্রেড নিয়ে আসছে Google Pixel 11 সিরিজ।

হেভি গেমিং বা দীর্ঘ সময় ব্যবহারেও ফোন ঠান্ডা রাখতে এতে ব্যবহার করা হয়েছে 7K Ice Dome VC Liquid Cooling System।

কানেক্টিভিটি ফিচার

এই ফোনটিতে  পাওয়া যাবে—

  • Wi-Fi 6
  • Bluetooth 5.4
  • NFC
  • OTG Support

বর্তমানে ফোনটির দাম কত?

মালয়েশিয়ার বাজারে ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 

 8GB RAM + 256GB Storage এর ফোনটির দাম1899 রিঙ্গিত (ভারতীয় বাজারে যার দাম প্রায় 45,790 টাকা) 

12GB RAM + 256GB Storage এর ফোনটির দাম 2199 রিঙ্গিত (ভারতীয় বাজারে যার দাম প্রায় 53,000 টাকা)

তবে ফোনটি এখন ও পর্যন্ত কালো ও নীল রঙের পাওয়া যাবে।

ফিচার iQOO Z11 5G
📱 ডিসপ্লে 6.83-ইঞ্চি 1.5K AMOLED
⚡ রিফ্রেশ রেট 144Hz
☀️ ব্রাইটনেস 2000nits Peak
🚀 প্রসেসর Snapdragon 7s Gen 4
💾 RAM 8GB / 12GB
📂 স্টোরেজ 256GB
📸 রিয়ার ক্যামেরা 50MP + 2MP
🤳 ফ্রন্ট ক্যামেরা 32MP
🔋 ব্যাটারি 9020mAh
⚡ চার্জিং 90W Fast Charging
🔄 রিভার্স চার্জিং সাপোর্টেড
🔐 ফিঙ্গারপ্রিন্ট In-display Sensor
❄️ কুলিং সিস্টেম 7K Ice Dome VC Cooling
📶 কানেক্টিভিটি Wi-Fi 6, Bluetooth 5.4, NFC, OTG
💧 প্রোটেকশন IP68 + IP69
🛡️ বিল্ড কোয়ালিটি Military Grade Certified
🎨 কালার Blue, Black
💰 দাম (8GB+256GB) প্রায় ₹45,790
💵 দাম (12GB+256GB) প্রায় ₹53,000

ভারতে কবে আসতে পারে?

সংস্থার পক্ষ থেকে এখনও ভারতের লঞ্চ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে আমার মনে হয় গ্লোবাল মার্কেটে ফোনটি আসার পর ভারতেও খুব শীঘ্রই iQOO Z11 5G লঞ্চ হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।আপনার কী মনে হয় ফোনটি কবে আসবে ? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×